1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাকশীতে রেললাইনে হাঁটার সময় প্রাণ গেল মজনুর। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাকশীতে রেললাইনে হাঁটার সময় প্রাণ গেল মজনুর।

মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল ৬টার দিকে পাকশী রেলস্টেশন এর অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার বাসিন্দা এবং মৃত মসলেম উদ্দিন প্রামাণিকের দ্বিতীয় ছেলে।

পাকশী রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাকশী রেলস্টেশন অতিক্রম করার সময় মজনু রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় ট্রেনটির ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
 
ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা জিআরপি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি)র ওসি জিয়াউর রহমান জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবার শনাক্ত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park