স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন,সাতক্ষীরা
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে দুটি একনালা পাইপ গান, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে আনুমানিক ১২টার দিকে গাবুরার গাংড়ামারি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন, উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারী এলাকার মৃত্যু আসাদুল্লাহ আল গালিবের ছেলে মোঃ মাসুম বিল্লাহ (৪৫) ও একই এলাকার সাত্তার খাঁর ছেলে মোঃ শফিউল্লাহ খাঁ (৩০)। তারা দুজন দুর্ধর্ষ সন্ত্রাসী বলে দাবি কোস্ট গার্ডের।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ১২টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায় একটি
বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুইটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুইটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুইজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক দুজনকে অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।।।