ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ শে আগষ্ট শনিবার বিকাল ৪ টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সভাপতি পদে মো: আহসান হাবিব,যুগ্ন সাধারণ সম্পাদক মো: গোলাম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মো: গোলাম মওলা, কোষাধ্যক্ষ মো: মোরছালিন, দপ্তর সম্পাদক ফারহান ইসলাম, প্রচার সম্পাদক গোলাম রব্বানী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করে ইদ্রিস আলী (কলম মার্কায়)ও মনোয়ার হোসেন (ক্যামেরা মার্কায়) এবং সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন আমজাদ হোসেন (মোবাইল মার্কায়) ও বদরুদ্দোজা সবুজ (চেয়ার মার্কায়)। মোট ভোটার সংখ্যা ২১ জন তার মধ্যে ২০ জন ভোটার তাদের মননিত পার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: মোমেন মুনি, নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন আব্দুল কাহার লেবু সিআইসি জয়পুরহাট সুগার মিল, ও ইন্জিনিয়ার আবদুল বাতেন।
সহ সভাপতি পদে আমজাদ হোসেন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ১০ ও ইদ্রিস আলী ১০ ভোট পেয়ে সমান হওয়ায় লটারির মাধ্যমে ইদ্রিস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।