
ইদ্রিস আলী,
(পাঁচবিবি উপজেলা প্রতিনিধি) :
৫ আগস্ট মঙ্গলবার পাঁচবিবি মডেল প্রেসক্লাবে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির প্রধান দৈনিক ভোরের চেতনা উপজেলা প্রতিনিধি মো.গোলাম মওলার সভাপতিত্বে ও সদস্য সচিব দৈনিক মুক্ত বার্তা পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন এর সঞ্চালনায় ক্লাবের সদস্যগনের উপস্থিতিতে সভার এজেন্ডা সমূহ নিয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন দ্যা ক্যাপিটাল নিউজ জেলা প্রতিনিধি মো. আহসান হাবীব,দৈনিক ভোরের চেতনা জয়পুরহাট জেলা প্রতিনিধি মো.খায়রুল ইসলাম,দৈনিক রূপবানী উপজেলা প্রতিনিধি মো.ইদ্রিস আলী,দৈনিক তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি বদরুদ্দোজা সবুজ, এনটিভি অনলাইন করসপন্ডেট মনোয়ার হোসেন,মুভি বাংলা টিভি উপজেলা প্রতিনিধি গোলাম মোরশেদ, গোলাম মোরতুজা, মোরসাণিন, ফারহান, রবিউল ইসলাম, মোস্তাকিম বিল্লা, আব্দুল মাবুদ প্রমুখ। বক্তারা পাঁচবিবি মডেল প্রেসক্লাব কে একটি সুন্দর,গঠনমূলক ও শক্তিশালী প্রেসক্লাবে রূপান্তরের আশা ব্যাক্ত করেন।উল্লেখ্য আগামী এক মাসের মধ্যে পাঁচবিবি মডেল প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যমে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।