1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি পৌর যুবদলের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবি পৌর যুবদলের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌর যুবদলের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাবুর রহমান জনি।

এছাড়াও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা যুবদলের অন্যতম যুবনেতা নয়ন প্রধান, পাঁচবিবি পৌর যুবদলের অন্যতম যুবনেতা শফিকুল ইসলাম এবং রুহিদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়পুরহাট জেলা যুবদলের সদস্য রিপন আকন্দ।
বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পাঁচবিবি পৌরসভার সকল ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park