
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর (কমিশনার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অনিতা রায়।
তিনি জানান, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে থেকে নাগরিক সেবার মান উন্নয়ন, নারী ও শিশু কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন।
অনিতা রায় বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য। এজন্য আমি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।