1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীকে সুস্থ করলেন ডাঃ তরুণ কুমার পাল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীকে সুস্থ করলেন ডাঃ তরুণ কুমার পাল।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত চিকিৎসার মাধ্যমে বিষাক্ত সাপে কাটা এক নারীকে সুস্থ করে তুলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল। হাসপাতালে সংরক্ষিত এন্টিভেনাম প্রয়োগ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রোগীকে মৃত্যুঝুঁকি থেকে রক্ষা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার আটাপুর এলাকার মৃত তফিজ উদ্দিনের স্ত্রী জেবুন্নেছা খাতুনকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে এন্টিভেনাম প্রয়োগ করেন। দ্রুত চিকিৎসা পাওয়ায় তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, হাতপাখা তৈরির জন্য ঘরের বস্তায় রাখা পুরোনো কাপড় খুঁজতে গিয়ে বস্তার ভেতরে লুকিয়ে থাকা একটি সাপের বাচ্চা জেবুন্নেছার হাতে কামড় দেয়। এরপর তার হাতে তীব্র ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল বলেন, “রোগীকে হাসপাতালে আনার পর দ্রুত এন্টিভেনাম ইনজেকশন প্রয়োগ করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সময়মতো চিকিৎসা পাওয়ায় তিনি এখন ঝুঁকিমুক্ত। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। পুরোপুরি সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।”

তিনি আরও বলেন, বর্ষাকালে ও শীতের শুরুতে সাপের উপদ্রব বেড়ে যায়। এ সময় অন্ধকারে চলাচল এবং খড়, কাপড় বা বস্তার ভেতরে হাত দেওয়ার আগে সতর্ক থাকতে হবে। সাপে কামড়ালে কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park