1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের বদলি জনিত কারণে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন অফিসার্স ক্লাবের পক্ষ থেকে। বৃহস্পতিবার বিকালে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন।

কর্মকর্তাগণ এসময় বলেন, নির্বাহী কর্মকর্তা মহদোয় স্বল্প সময় দায়িত্ব পালন করলেও আমাদের ভালো একজন টিম লিডার ছিলেন। আমাদের সবাইকে সাথে নিয়ে উপজেলা বাসির দ্বোরগোড়ায় সেবা পৌছে দেওয়ার চেষ্টা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোঃ আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রিপন আহমেদ, থানার ওসি হাফিজ মোঃ রায়হান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান সহ অনেকেই।

গত ২৪ সালের ৪ নভেম্বর পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সেলিম আহমেদ যোগদান করে ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park