ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধানের পক্ষ থেকে মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে মোহাম্মদপুর ইউনিয়নের নন্দিগ্রাম চার মাথা বাজার, দক্ষিণ সোনাপাড়া, রাইগ্রামসহ ইউনিয়ানের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, উপজেলা কৃষক দলের আহবায়ক রাইদ হোসেন, সদস্য সচিব মামুন দেওয়ান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক মন্ডল, সহ সভাপতি শাহাজালাল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কাজী আনিছুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, আয়মারসুল ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম বাবু, আওলাই ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব রমজান আলী, ধরন্জি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক, আজিম উদ্দিন, সদস্য সচিব নবির উদ্দিন, কুসুম্বা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক গোলাম মওলাসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ শেষে পথসভায় জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ বলেন,
আমি বিএনপির রাজনীতি করি। দেশ নেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান যাকে জয়পুরহাট ১ আসনে দলের মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই নির্বাচনের মাঠে নামবো। আমাদের একটাই টার্গেট ধানের শীষকে বিজয়ী করা। এদেশে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করা। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই হবে ন্যায়, সমতা ও গণতন্ত্রভিত্তিক নতুন বাংলাদেশের রূপরেখা। এ লক্ষ্যে আজ মোহাম্মদপুর ইউনিয়ানের তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে এই প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।