
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নওগাঁ ও জয়পুরহাটের সংরক্ষিত মহিলা আসন-৩১৯-এর সংসদ সদস্য আন্না মিন্জ।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও কাশপিয়া তাসরিন পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সংসদ সদস্য আন্না মিন্জকে একটি গাছের চারা উপহার দেন।
পরে সংসদ সদস্য আন্না মিন্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পরিচিত হন। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আ. হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।