1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মোঃ আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মোঃ আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ মোতালেব হোসেন সরকার সঙ্গীয় ফোর্সসহ ১২ মার্চ ২০২৫ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাঁচবিবি থানার মামলা নং-১, তারিখ ০১/১০/২২, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাব্বির হোসেন (পিতা- মোঃ বেলাল হোসেন, গ্রাম- ভুইডোবা, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম।

পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park