
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের রতনপুর কলেজ মাঠে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়াউল ফেরদৌস রাইট।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বরাজের নওগাঁ জোনের ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাজের জয়পুরহাট জেলা ডিলার মোঃ টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাজের পার্টস বিক্রেতা ডিলার মোঃ মিঠু।
এ সময় স্বরাজের বিভিন্ন মডেলের গাড়ির মালিক ও চালকরা উপস্থিত ছিলেন। কেয়ার ক্যাম্পে গাড়ির মালিক ও চালকদের সঙ্গে মতবিনিময় এবং গাড়ির সেবা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।