ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ আহসান হাবিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী,মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, আটাপুর ইউ পি চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কুসুম্বা ইউ,পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।