
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে গবাদি পশু বিতরণ করা হয়েছে।
এসডিএস এনজিওর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবাদি পশু বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আ. বারী। কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় তাদের স্বাবলম্বী করে তুলতে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মো. মাহবুব, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে উপজেলার শতাধিক কৃষক ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে গবাদি পশু বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ প্রান্তিক মানুষের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।