1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে রাধানগর ফুটবল টুর্নামেন্ট-২৬-এর শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

পাঁচবিবিতে রাধানগর ফুটবল টুর্নামেন্ট-২৬-এর শুভ উদ্বোধন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং এলাকায় ক্রীড়া চেতনা জাগ্রত করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগরে ‘ফুটবল টুর্নামেন্ট-২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। “খেলাধুলার জন্য খেল, মাদক সেবন থেকে দূরে থাকুন”—এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম নয়ন, বিশিষ্ট মৎস্যচাষি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর ইসলাম শাহিন এবং অনুষ্ঠানের সার্বিক আয়োজক পৌর ছাত্রদল নেতা ও আগামীতে কাউন্সিলর পদপ্রার্থী রাকিব সরদারসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে এলাকার যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখাই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। পাশাপাশি এলাকার ক্রীড়াপ্রেমী তরুণদের প্রতিভা বিকাশ ও ক্রীড়া চেতনা জাগ্রত করতেও এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রামতনু একাদশ ও ফেনতাড়া একাদশ।

রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীকে মাঠে উপস্থিত হয়ে তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় খেলাধুলার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park