ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জুলাই আন্দোলনে আত্মদানকারী শহিদদের স্মরণে জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাঁচবিবি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি. আজাদ আলী এবং জুলাই আন্দোলন দমনে বিশেষ আইনে জয়পুরহাট জেলায় প্রথম আটক হওয়া বিএনপির নেতা আব্দুল আলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক আদর্শে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে আত্মদানকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।