1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

মোঃ আল আমিন  জয়পুরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মোঃ আল আমিন 
জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ বিপ্লব হোসেন (৩৫) নিহত হয়েছেন। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।

সোমবার (৩ মার্চ ২০২৫) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফিসকার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিপ্লব হোসেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। পাঁচবিবি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park