ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের নন্দইল গ্রামের দরিদ্র ভ্যান চালক মুরশিদুলের মেয়ে। সে
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি অনিশ্চিত মারুফা আক্তার মায়ার। পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসি ও তার স্বজনরা।
জানা যায়, হতদরিদ্র পরিবারের সন্তান মায়া ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসেবে পড়ালেখা চালিয়ে আসছিল।
মারুফার বাবা জানান, ছোট থেকেই আমার মেয়ে পড়ালেখার প্রতি খুবই আগ্রহী ছিল। অধিকাংশ দিনই না খেয়ে স্কুলে যেত। পড়াশোনা ছাড়া তার কোনো চাহিদা নেই। নিজ মেধাগুণে এ পর্যন্ত আসতে পেরেছে। আমার সহায় সম্বল বলতে তেমন কিছুই নেই। ভ্যান চালিয়ে যে টাকা উপার্জন করি তা দিয়ে মেয়েসহ পাঁচ সদস্যের পরিবারের সবার মুখের ভাত জোটাই কষ্টকর । এ ছাড়া অসুস্থতার কারণে পরিবারের কিছু ঋণও আছে সেগুলোও এখন পরিশোধ করতে হয়। মেয়ের পরীক্ষার এমন ভালো রেজাল্ট শুনে যেমন খুশি লাগছে, আবার মেয়েকে টাকার অভাবে ভালো কলেজে ভর্তি করাতে না পেরে হতাশায় দিন কাটছে।
মায়া বলেন, ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে ডাক্তার হয়ে মানুষের সেবা করব। কিন্তু এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হলেও অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারব কি না যানি না। আমি পড়াশোনা করতে চাই।
প্রতিবেশীরা বলেন, আমাদের গ্রামের মেধাবী মেয়ে মারুফার বাবা একজন হতদরিদ্র ভ্যানচালক। তাদের সংসারে সর্বদাই অভাব লেগেই থাকে। এ কারণে মেয়েটার পড়ালেখা আগামীতে অনিশ্চিত হয়ে যাচ্ছে।
ধরঞ্জী কুতুবিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, মেয়েটি খুব কষ্ট করে লেখাপড়া চালিয়েছে। আমি তার ভবিষ্যৎ জীবনে সাফল্য ও উন্নতি কামনা করি।