1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে অভ্যন্তরীন বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

১৭ মে রোববার সকাল ১১টায় উপজেলার কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

এসময় উপস্থিত উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা,সৌহাদ্য চাল কলের সত্বাধিকারী মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, সাথী চাউল কল মালিক আইয়ুব আলী, মন্ডল চাল কলের প্রতিনিধি মোফাজ্জল হোসেন , এনবি অটো রাইস মিল মালিক শরিফুল ইসলাম বাবু, এনএস অটো রাইস মিল মালিক নবিউল ইসলাম প্রমুখ।

উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, এবার পাঁচবিবি উপজেলায় সরাসরি প্রান্তিক কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১হাজার ৯শত ১৮ মেট্রিক টন বোরো ধান, ৪৯ টাকা দরে ৭ হাজার ১শ২৬ মেট্রিক টন চাল ও ৩৬ টাকা দরে ১ শ ৫৩ মেট্রিক টন গম করা হবে। আগামী ৩১ আগস্ট/২৬ পর্যন্ত ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে মাসুদ রানা জানান ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park