
ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
পাঁচবিবিতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য, সাবেক যুবনেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউল ফেরদৌস রাইট-এর বিরুদ্ধে দায়েরকৃত কথিত ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে
সোমবার বিকেল ৪টায় পাঁচবিবি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি পৌর পার্কে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলালসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বিএনপি নেতাদেরকে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে সরকার একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করছে। মোঃ জিয়াউল ফেরদৌস রাইট-এর বিরুদ্ধে দায়ের করা মামলাটি তারই একটি উদাহরণ।” তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান এবং গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “বিএনপি আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনবে এবং মিথ্যা মামলার বিরুদ্ধে রাজপথে থেকেই প্রতিবাদ জানাবে।”