
ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম।
বক্তব্য রাখেন: থানা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মেম্বার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন,সাবেক ভিপি ও ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম পিন্টু,কৃষক দলের থানা আহ্বায়ক রাহিদ হোসেন,থানা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি,সাবেক থানা ছাত্রদল সভাপতি মোঃ জনাবুর রহমান জনি, বালিঘাটা ইউনিয়ন বিএনপির, সহ-সভাপতি ও সাবেক পল্লী বিদ্যুৎ পরিচালক মোঃ রেজাউল করিম মাস্টার সঞ্চালনা করেন: পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ হান্নান চৌধুরী। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা ও থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সফল ও উৎসবমুখর।