ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
আজ ২৯ শে সেপ্টেম্বর দুপুর ১২টায় জয়পুরহাটের পাঁচবিবিতে বারোয়ারী মন্দির পরিদর্শন করেন ডিআইজি শাহজাহান আলী। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, পাঁচবিবি সার্কেল তুহিন রেজা, পাঁচবিবি থানার তদন্ত ওসি ইমায়েদুল, ডিবির ওসি আসাদুজ্জামান, ডিবির এসআই সাগর, পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার নুরনবী, সিনিয়র এস আই হেলালসহ উক্ত বারোয়ারি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
ডিআইজি শাহজাহান আলী বলেন সার্বিক পরিস্থিতি ভালো রাখতে পুলিশ সর্বদা সজাগ রয়েছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোন অপকর্ম যেন না ঘটাতে পারে সেজন্য পুলিশের ৯৯৯ সেবা চালু রয়েছে পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করবে। পূজায় যেন সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে পালন করতে পারে সেজন্য পুলিশ বাহিনী ও আনসার বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।