1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করতে আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জার মাধ্যমে নববর্ষকে স্বাগত জানান।
আয়োজনে দুঃস্হ কল্যাণ সংস্থার সভাপতি পাঁচবিবির কৃতি সন্তান এম আই মিঠুর উদ্যোগে ৪দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।
র‍্যালিতে আরও অংশ নেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। এ সময় পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সকল উপদেষ্টা ও সভাপতি,/ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম রকি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাঁচবিবি পৌর শাখার সদস্য সচিব হাসানুর রহমান রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য এই র‍্যালির মাধ্যমে পাঁচবিবি উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park