1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ । - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ ।

মোঃ আল আমিন  জয়পুরহাট প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০০ বার পঠিত

মোঃ আল আমিন 
জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের পাঁচবিবিতে রাস্তার জায়গা বের করতে প্রতিবেশীর রান্নাঘর ভেঙে ও গাছ গাছালি কেটে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া গ্রামে।থানায় লিখিত অভিযোগে জানা যায়,গত শনিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে পশ্চিম কড়িয়া গ্রামের বিবাদী নাজমুল হুদা (এম্পিয়ার) সহ তার লোকজন একই গ্রামের অভিযোগকারী আবুল ফিরোজের বাড়ি সংলগ্ন রান্নাঘর ভেঙ্গে তছনছ করে এবং সেখানে লাগানো লটকো, কদম, মেহগনি, জলপাই ও সুপারি গাছ কেটে ফেলে উপরে নিয়ে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগী ২৩ ফেব্রুয়ারি  এ ঘটনার প্রতিকার চেয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগী অভিযোগকারী আবুল ফিরোজ বলেন,কড়িয়া মৌজার জে এল নং-৪১ আরএস দাগ-৬২৫ খতিয়ান নং- ৯৩ , রকম ভিটা, জমির পরিমাণ ২১ শতকের কাত তফশিল বর্ণিত সাড়ে ১৫ শতক আমার বাবার পৈত্রিক সম্পত্তির অংশ ক্রয় করে ২০ -২৫ বছর যাবত বাড়ি তৈরি করে বসবাস করে আসছি। 
আমার ও এলাকার লোকজনের চলাচলের জন্য বাড়ির পশ্চিম পাশ দিয়ে রাস্তা ছেড়েই বাড়ি করেছি। কিন্তু বিবাদীর উক্ত রাস্তা সহ শুধুমাত্র তাদের চলাচলের জন্য আবারো বাড়ির পূর্ব ও উত্তর পার্শ্ব নিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করে নিতেই আমার স্ত্রীকে জিম্মি করে এই ভাঙচুর ও লুটপাট চালিয়েছে তারা। ইতিপূর্বেও আমার ধানের পালায় আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে বিবাদীরা। আমি এর বিচার চাই?
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী নাজমুল হুদা (অ্যাম্পিয়ার) বলেন, এটা অনেক পুরনো রাস্তা ছিল।
তারাই রাস্তার জায়গা দখল করে রান্নাঘর বসিয়েছে। গাছ গাছালি লাগিয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন,আমি জানতাম না থানায় অভিযোগ হয়েছে। নিউজটা একদিন পর করেন।বিষয়টা আমি দেখছি। 
এ ব্যাপারে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ময়নুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park