1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে আজ ২২এপ্রিল বিকালে পাঁচবিবি থানাধীন ৫নং আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামস্থ শ্রী প্রবীর চন্দ্রের পুকুরে মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র হোসেন আলী(১০) এবং চতুর্থ শ্রেণীর ছাত্র রহমত আলী(৯),উভয়ের পিতা- মোঃ এনামুল হক,সাং-মাঝিনা,থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটদ্বয় স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে এসে পুকুরে গোসল করার জন্য স্কুলের ০৪জন বন্ধু একসঙ্গে পুকুরে নামে। পরবর্তীতে ভিকটিমের চাচাতো ভাই আল ইমরান কিছুক্ষণ পর ভিকটিম হোসেন আলী ও রহমত আলীকে পুকুরে দেখতে না পেয়ে বিষয়টি ভিকটিম হোসেন আলী ও রহমত আলীর বাবাকে সংবাদ দেয়। পরবর্তীতে ভিকটিমের বাবা এবং স্থানীয় লোকজনসহ দ্রুত পুকুরে নেমে ভিকটিম হোসেন আলী ও রহমত আলীকে পুকুরে পানির নিচ থেকে খুঁজে বের করে উপরে উঠান এবং ভিকটিমদ্বয়ের পেট থেকে পানি বের করে দ্রুত চিকিৎসার জন্য পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ভিকটিমদ্বয়ের মৃত্যু হয়। পরবর্তীতে ভিকটিমের আত্মীয়-স্বজন লাশ নিয়ে ভিকটিমের নিজ বাড়িতে চলে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park