
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি সিরাজুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ডোলপাড়া (শান্তা দিগর) গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতের রায়ের পর দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান বলেন, আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।