ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় পাঁচবিবি মডেল প্রেসক্লাবে এনপিবি নিউজের জয়পুরহাট জেলা প্রতিনিধি ফারহান ইসলামের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব, উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি বদরুদ্দোজা সবুজ, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক মাসুম রেজা, কোষাধ্যক্ষ মাবুদ হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, আতিকুর রহমান, আরিফুল ইসলাম, আব্দুর তুষার রব, তুহিন রেজাসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদমাধ্যমের অন্যতম দায়িত্ব হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা। সাংবাদিকদের দায়িত্বশীলতা, পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এনপিবি নিউজ মানুষের কথা তুলে ধরার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তাঁরা। দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনপিবি নিউজ আরও এগিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।