
ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পৌর এলাকার ষ্টেশন রোডের পাশে ৩ জানুয়ারি শনিবার ভোর ৪ টায় মন্ডল জুয়েলার্স এর মালিক মোঃ নুরুল ইসলাম(৩৫), পিতা: মোঃ বোরহান উদ্দিন, গ্রাম দিবাকরপুর, থানা পাঁচবিবি জেলা- জয়পুরহাটের দোকানের তালা ভেঙ্গে স্বর্ণের জিনিসপত্র চুরি করেছে। দোকানে নাইট গার্ড শ্রী: ভুট্টু(৫৪),কে অজ্ঞাতনামা সাত আট জন চোর সাদা মাইক্রো নিয়ে মন্ডল জুয়েলার্স এর সামনে এসে নাইট গার্ড ভুট্টুকে হাত বেঁধে দোকানের তালা কেটে সিন্ধু ভেঙ্গে সিন্দুকের মধ্যে হতে ৩৫ ভরি স্বর্ণ এবং নগদ=৬০০০০০/(ছয় লক্ষ)টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনার পর অন্য দোকানদারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দোকানদারদের দাবি পুলিশ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন। এছাড়াও পুলিশের টহল বৃদ্ধি করার কথাও বলছে অনেক ব্যবসায়ী। দোষীদের চিন্হিত করে দ্রুত গ্রেফতার করে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে অনেক ব্যবসায়ী দাবি করেন। তারা আরও বলেন বর্তমান পাঁচবিবি উপজেলা প্রশাসন খুবই দক্ষ আমাদের বিশ্বাস প্রশাসন চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হবেন যার মালামাল তাকে ফেরত দিতে পারবে সেই বিশ্বাস আমাদের আছে।
উক্ত ঘটনা ঘটার পর খবর পাওয়ার পরপরই পাঁচবিবি উপজেলা প্রশাসন ও পাঁচবিবি বণিক সমিতির সভাপতি, সম্পাদকসহ অনেকেই ঘটনা স্থল পরিদর্শন করেন। এ বিষয়ে পাঁচবিবি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।