
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় পাঁচবিবি মডেল প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকাটির জেলা প্রতিনিধি আরিফুল ইসলামের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব, উপদেষ্টা বাবুল হোসেন ও মিজানুর রহমান, সভাপতি বদরুদ্দোজা সবুজ, সহসভাপতি আসাদুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক ফারহান ইসলাম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রতন, কোষাধ্যক্ষ মাবুদ হোসেন এবং সদস্য আতিকুর রহমান, আরিফুল ইসলাম, মাফিজুল ইসলাম, আবু হানিফ ও আব্দুর রব তুষারসহ আমন্ত্রিত অতিথিরা।
এ সময় পত্রিকাটির এক বছরের পথচলা, অগ্রযাত্রা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকা আগামী দিনগুলোতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।