1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জয়পুরহাট-১ আসনে ধানের শীষে শতভাগ প্রস্তুত - মাসুদ রানা প্রধান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জয়পুরহাট-১ আসনে ধানের শীষে শতভাগ প্রস্তুত – মাসুদ রানা প্রধান

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে, জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, গণমানুষের কান্ডারি মাসুদ রানা প্রধান।
আজ বিকেলে, পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির পাঁচবিবি থানা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মেম্বার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক ভিপি ছাত্রনেতা সাইফুল ইসলাম পিন্টু, থানা কৃষক দলের আহ্বায়ক রাহিদ হোসেন, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি সহ অন্যান্য নেতৃবৃন্দ।থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি এবং বালিঘাটা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক পল্লী বিদ্যুৎ পরিচালক রেজাউল করিম মাস্টার। কুসুম্বা ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, ও সাধারণ সম্পাদক আঃ মতিন মাস্টার, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক নুরুজ্জামান ,কুসুম্বা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, কুসু্ম্বা ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক গোলাম মাওলা, কৃষকের দলের সদস্য সচিব
মাসুদ রানা প্রধান বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।”
গণসংযোগ চলাকালীন এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা জানান, পাঁচবিবি ও জয়পুরহাট সদরের প্রতিটি ইউনিয়নে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে আন্দোলন-নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park