
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পাঁচবিবির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসীম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, বিআরডিবির কর্মকর্তা এস. এম. মাসুমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখায় সুবিধাভোগী আব্দুল হককে সম্মাননা প্রদান করা হয়।