1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ১লা এপ্রিল পাঁচবিবি থানাধীন আয়মারসুলপুর ইউনিয়নের খাসবাট্টা গ্রামের ফরহাদ হোসেন (ফারুক) (৩৭),পিতা- মোঃ জামাল হোসেন, সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় তার নিজ শয়ন ঘরে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই মোঃ মোরসালিন ভিকটিমকে ভাত খাওয়ার জন্য ডাকতে গিয়ে জানালা দিয়ে ভিকটিম ফরহাদ হোসেন (ফারুককে) ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিল্লাচিল্লি করলে স্থানীয় লোকজনসহ তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে ভিকটিমের ঝুলন্ত দেহ শয়ন ঘরের তীর হতে মাটিতে নামান এবং দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়ার পথে ভিকটিম ফরহাদ হোসেন (ফারুক) মৃত্যুবরণ করেন। ভিকটিমের লাশ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে। তাৎক্ষণিক পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসীরা জানান ভিকটিম ফরহাদ হোসেন (ফারুক) একজন বাক প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী হওয়ায় ভিকটিমের স্ত্রীর সাথে বিভিন্ন সময় বনিবনা হতোনা। তার স্ত্রী গত এক সপ্তাহ পূর্বে দুই মেয়ে সন্তান এবং তার ঘরের আসবাবপত্র গরু ছাগল নিয়ে বাপের বাড়িতে চলে যায় এবং পরবর্তীতে ঢাকায় চলে যায়। উক্ত বিষয়টি জানতে পারলে ভিকটিম ফারুক হোসেন স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park