
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শতাধিক নারীর মধ্যে সেলাই মেশিন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
অনুষ্ঠানে জানানো হয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষ্যে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, একাডেমি সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা।