
ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীর নগর গ্রামের সন্তান রাকিবুল হাসান হিরা, যিনি আজ এলাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি।
হিরা চৌধুরী স্থানীয়ভাবে “রত্না তেল কল” এর স্বত্বাধিকারী। তিনি শূন্য থেকে শুরু করে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেছেন। বীর নগর মোড়ে গড়ে তোলা তার এই প্রতিষ্ঠান আজ স্থানীয় মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
শুরুর দিকে নানা প্রতিকূলতা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে পথচলা শুরু করেন তিনি। কিন্তু হাল না ছেড়ে নিয়মিত পরিশ্রম ও সততার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমে ধীরে ধীরে সফলতার মুখ দেখেন। বর্তমানে তার তেল কল থেকে উৎপাদিত সরিষার তেল এলাকার বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, হিরা চৌধুরী শুধু একজন ব্যবসায়ীই নন, তিনি একজন সমাজসেবক হিসেবেও পরিচিত। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তিনি নিয়মিত সহযোগিতা করে থাকেন।
হিরা চৌধুরী বলেন, “পরিশ্রম আর সততা থাকলে যে কেউ সফল হতে পারে। আমি ছোট থেকে শুরু করেছি, এখন আল্লাহর রহমতে ভালো অবস্থানে আছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণের ইচ্ছা রয়েছে।”
তার এই সাফল্যের গল্প নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।