পাঁচবিবিতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশে সংখ্যা গরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে সারাদেশে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে জয়পুরহাটের পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়নের বিএনপির কৃষক দলের, সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন, এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এসময় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি
মোঃ সেলিম রেজা ডিউক আহ্বায়ক জেলা কৃষক দল, জয়পুরহাট
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
কাজী মনজুরে মওলা, পলাশ সদস্য সচিব কৃষক দল, জয়পুরহাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ রাহিদ হোসেন আহ্বায়ক কৃষক দল, পাঁচবিবি উপজেলা
সভাপতিত্ব করেন, কাজী আনিছুর রহমান
আহ্বায়ক মোহাম্মদপুর কৃষক দল। সঞ্চালনায় ছিলেন জহুরুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক মোহাম্মদপুর কৃষক দল। আমিনুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক পাঁচবিবি উপজেলা শাখা, পৌর আহ্বায়ক
ফরহাদ হোসেন লিটন, সদস্য সচিব,
মোঃ ছানোয়ার হোসেন সহ আরো অনেক নেতা কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।