ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটের জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা বিএনপি কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে জিয়াউল ফেরদৌস রাইটকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম পিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,বিএনপি নেত্রী গুলশান আরা গেলিন,ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকি, পৌর ছাত্রদল নেতা জনাবুর রহমান জনিসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে জিয়াউল ফেরদৌস রাইটের জন্মদিন উদযাপন করেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেন।
জন্মদিনের এ আয়োজনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।