1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মৎস্য সম্পদ বৃদ্ধি এবং উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিল নার্সারি কর্মসূচির আওতায় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় উপজেলার আয়মারমুলপুর ইউনিয়নের কেশবপুর লাল ব্রিজ সংলগ্ন জলাশয় এবং ধরঞ্জী ইউনিয়নের পারইল বিলে মোট ১২০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে ইউনিয়ন প্রকল্পের আওতায় গৃহস্থালী পুকুরে মাছচাষ প্রদর্শনীর জন্য উপকরণ বিতরণ করা হয়।

বুধবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় তিনি বলেন, “উন্মুক্ত জলাশয় ও গৃহস্থালী পুকুরে মাছচাষ এলাকার মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে স্থানীয় মৎস্য চাষি, উপকারভোগী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park