1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে অসহায় মুদি দোকানিকে সহায়তায় এগিয়ে এলো সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে অসহায় মুদি দোকানিকে সহায়তায় এগিয়ে এলো সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায় এক মুদি দোকানিকে নগদ অর্থ সহ দোকানের মালামাল ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে সামাজিক সংগঠন “সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা”। মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মাঝে প্রশংসার সৃষ্টি হয়েছে।

সংস্থার পক্ষ থেকে মুদি দোকানি শাহনাজ বেগমের হাতে দোকানের বিভিন্ন মালামাল ও নগদ অর্থ সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ও পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মো. বাবুল হোসেন এবং শাখা ব্যবস্থাপক মো. মজিদ মন্ডল।
উপস্থিত অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান ।

স্থানীয়রা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park