
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসময়ের বন্ধু’-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলার কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আল মোস্তাসিম বিল্লা স্বাধীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল জাকারিয়া হোসেন ও বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক ও অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশিদ, কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ হাফিজার রহমান, সিনিয়র শিক্ষক শামসুজ্জামান, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোজাহার হোসেন এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদুল ইসলাম। অসময়ের বন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম বাবু, কোষাধক্ষ ইবনে হুসাইন রাব্বি।
বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি সমাজের বিত্তবান বব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে শিক্ষার উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ কলম, খাতা ও ব্যাগ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপস্থিত সকল শিক্ষার্থীকে মিষ্টিমুখ করানো হয়।