1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় নাবালিকাকে ধর্ষন করে খুন ! গণধোলাইয়ে মৃত্যু অভিযুক্তের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় নাবালিকাকে ধর্ষন করে খুন ! গণধোলাইয়ে মৃত্যু অভিযুক্তের

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- নাবালিকাকে ধর্ষনের পর খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্তকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকায়। তীব্র চাঞ্চল্য এলাকায়। ২টি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জামকুড়ি পঞ্চায়েতে। সন্ধ‍্যার দিকে নাবালিকা বাড়ির বাইরে বেরিয়েছিল। অভিযোগ, সেই সময় অভিযুক্ত যুবক লালুপ্রসাদ লোহার নাবালিকাকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। তারপর পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ। পাশবিক অত‍্যাচার চালানোর পর ৮ বছরের নাবালিকাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে বলে অভিযোগ। পরে দেহ লোপাটের জন‍্য গর্ত খুঁড় ছিল বলে দাবি গ্রামবাসীর। স্থানীয়দের দাবি, তারা বিষয়টি দেখে ফেলতেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। তাকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসী। জিজ্ঞাসাবাদ করতেই আসল বিষয় উঠে আসে। পাশের জঙ্গলেই নাবালিকার দেহ দেখতে পারেন স্থানীয়রা। তারপর ক্ষিপ্ত জনতা লালুপ্রসাদকে গণধোলাই দেন। তাতেই মৃত্যু হয়  অভিযুক্তের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাত্রসায়র থানার বিশাল পুলিশ। নাবালিকা ও যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছেন, ২ জনের দেহ উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। ২টি ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park