
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বেসরকারি সংস্থা বন্ধন এনজিও আওতায় পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ,বনজ ও ঔষধি গাছের ৩ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে বন্ধন এনজিও পলাশবাড়ী, র আয়োজনে ও সার্বিক সহযোগিতায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঁচবিবি
বন্ধন এনজিও, র কো - অর্ডিনেটর শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আল- ইয়াসা রহমান তাপাদার। এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ ছাইয়েদুল মোফাচ্ছালিন (মৎস্য),
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস ছালাম, পলাশবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, বন্ধন এনজিও, র শাখা ব্যাবস্থাপক আতাউর রহমান, ট্রাস্টের এসিস্ট্যান্ট এমডি সুলতান মাহমুদ প্রমুখ।
এ সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার।
আলোচনা সভা শেষে বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন সহ ৩ শতাধিক শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন অতিথি বৃন্দ।