1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পরীক্ষা ছাড়াই ফরম পূরণ! দাশুড়িয়া মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পরীক্ষা ছাড়াই ফরম পূরণ! দাশুড়িয়া মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা:

ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছগির উদ্দিনের বিরুদ্ধে। পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীদের দাখিল ও আলিম পরীক্ষার ফরম পূরণের সুযোগ করে দেওয়াসহ প্রশাসনিক নানা স্বেচ্ছাচারিতায় ধ্বংসের মুখে পড়েছে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ। মাধ্যমিক শিক্ষা অফিসের স্পষ্ট নির্দেশ অমান্য করে  সমিতির প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা বিতর্কের সৃষ্টি করেছেন। এসব অনিয়মের জবাব চাইলে উল্টো অন্য শিক্ষকদের ওপর দায় চাপানোর চেষ্টা করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

ঈশ্বরদীর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা। তবে আলোকবর্তিকা ছড়ানোর বদলে প্রতিষ্ঠানটি এখন জড়িয়ে পড়েছে নানা বিতর্কে। স্থানীয় সচেতন মহলের প্রতিনিধি, অভিভাবক ও (নামপ্রকাশ  না করার শর্তে) শিক্ষকের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছগির উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন।

নিয়মকানুনের তোয়াক্কা না করে বার্ষিক, প্রি-টেস্ট কিংবা টেস্ট পরীক্ষা না দিয়েই অযোগ্য শিক্ষার্থীদের দাখিল পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আলিম পরীক্ষাতেও একই কৌশলে টেস্ট পরীক্ষা ছাড়াই অনৈতিক সুবিধা দিয়ে ফরম পূরণ করিয়ে চুড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ানোর গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

উপজেলা শিক্ষা অফিসের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্তে¡ও, সরকারি নীতিমালা অমান্য করে সমিতি থেকে প্রশ্ন কিনে পরীক্ষা নেওয়ার অভিযোগ রয়েছে এই অধ্যক্ষের বিরুদ্ধে। এছাড়া সময়মতো ক্লাস রুটিন টাঙানো এবং বিষয়ভিত্তিক যোগ্য শিক্ষকদের দিয়ে ক্লাস না করিয়ে নিজের খেয়ালখুশিমতো প্রশাসনিক কাজ পরিচালনার অভিযোগও  রয়েছে।

বার্ষিক,প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষা না দিয়ে যদি শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, তবে পড়ার মানসিকতা থাকে না। বিষয়ভিত্তিক যোগ্য শিক্ষকদের ক্লাসে পাঠানো হয় না। শিক্ষা অফিসের নিয়মও উনি মানছেন না। এতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে।

এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে কোনো সদুত্তর দিতে পারেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ জমির উদ্দিন। নিজের অপকর্ম ও প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে উল্টো মাদ্রাসার সহকর্মী শিক্ষকদের ওপর দায় চাপানোর চেষ্টা করেন তিনি। প্রতিষ্ঠানের এমন নজিরবিহীন অনিয়মে চরম ক্ষুব্ধ অভিভাবক ও সচেতন মহল। দ্রæত তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা, যাতে ফিরিয়ে আনা যায় মাদ্রাসার শিক্ষার স্বাভাবিক পরিবেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park