1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় শোভাযাত্রা ,জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় শোভাযাত্রা ,জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ। ‎
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত



‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।


‎শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ১৮ জন  আহত হয়েছেন। নিহতরা হলেন-চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম।

‎প্রত্যক্ষদর্শীরা জানান:  মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হয়ে অনেকে আহত হন। পরে আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

‎চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান : শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অসুস্থ হয়ে পড়ে গেলে দ্রুত হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

‎গাউছিয়া কমিটির সদস্যরা জানান: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক জশনে জুলুসে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে ও শোভাযাত্রার ভিড়ে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পরে আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

‎এর আগে সকাল থেকেই লাখো মানুষ চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সমবেত হন। সকাল ১০টায় খানকাহ থেকে শোভাযাত্রা শুরু হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎জশনে জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।

‎ভোর থেকেই নগরের বিভিন্ন প্রান্তে লাখো মানুষের ঢল নামে। ট্রাক ও মিনি ট্রাক সাজিয়ে ভক্ত-অনুরাগীরা শোভাযাত্রায় যোগ দেন। নগরের বিভিন্ন মোড়ে মোড়ে শরবত, পানি ও তাবাররুক বিতরণ করে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে স্বেচ্ছাসেবকরা। এতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ আনন্দ-উৎসবে অংশ নেয়।

‎শোভাযাত্রার নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়াও আঞ্জুমান ট্রাস্টের স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

‎বাংলাদেশ স্বাধীন হওয়ার তিন বছর পর থেকে ইসলামি বর্ষপঞ্জির ১২ রবিউল আউয়াল তারিখে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এ আয়োজন করে আসছে। ঐতিহ্যবাহী এ জুলুস এখন শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী সুন্নি মুসলমানদের কাছে এক অনন্য দৃষ্টান্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park