মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) -
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে জশনে জুলস।
সোমবার যোহর এর নামাজের পর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা কেরামতিয়া জামে মসজিদ থেকে জশনে জুলুসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
জশনে জুলুসের শোভাযাত্রায় কালেমা খচিত পতাকা নিয়ে শতশত মুসুল্লি অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে গুঁজিখা কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
জশনে জুলুসের শোভাযাত্রা চলাকালে উপজেলা ও পৌর শহরে বিভিন্ন সড়কে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করেছেন
জশনে জুলুসে উপস্থিত ছিলেন গুঁজিখা কেরামতিয়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মুফতী এখলাছ উদ্দিন নূরী, গুজিখাঁ কেরামতিয়া জামে মসজিদ কমিটির সদস্য হাজী মোঃ আইনুল হক, হাজী এইচ.এম নূরুল ইসলাম, মোঃ আব্বুর রাজ্জাক, মোঃ আবুল কালাম, মোঃ আব্দুল আউয়াল, মোঃ আরিফুল হক আরিফ, মোঃ রাকিবুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।