1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নোবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নোবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন।

মাহী ছিদ্দীকী সিয়াম। নোবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পঠিত

মাহী ছিদ্দীকী সিয়াম। নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) নোবিপ্রবিসহ মোট ৭ টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৮০১ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৭২.২৫ শতাংশ।

পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান ও (GST) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার প্রতিনিধিবৃন্দ, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আজ বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থাসহ সকলে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। নোবিপ্রবি কেন্দ্র ছাড়াও ৬টি বহিঃস্থ কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যানজটসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অভিভাবকদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পরিবহন সেবা নিশ্চিত করা হয়েছে। বরাবরের মতো এবারও নোয়াখালীবাসী পরিক্ষার্থীদের পাশে রয়েছে। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উপাচার্য আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন সেবা দিয়ে সহযোগিতা করছে। উৎসবমুখর পরিবেশে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ সময় উপাচার্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও উপ-কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি নোয়াখালী পৌরসভা, নোবিপ্রবি বিএনসিসি ও রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দসহ যারা ভর্তি পরীক্ষায় সহায়তা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নোয়াখালী জেলার আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park