
তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা
১৬শে অক্টোবর ২০২৩
নেত্রকোনার সুসং দুর্গাপুর। আঁকাবাঁকা মেঠোপথ, সারিবদ্ধ ছোট-বড় পাহাড়, টিলা আর নদীর ছড়াবেষ্টিত এক বৈচিত্র্যময় জনপদ। ভারত সীমান্তের কূল ঘেঁষে দাঁড়িয়ে থাকা নেত্রকোনার একটি উপজেলা এটি। ২৭৯ দশমিক ২৮ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলায় আছে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর সংস্কৃতির সংমিশ্রণে এক অপরূপ লীলাভূমি।
গারো পাহাড়ের স্তরে স্তরে লুকিয়ে আছে নানান রংয়ের চীনামাটি, ঝরণার মতো বয়ে চলা সোমেশ্বরী নদীর জলধারা-সিলিকা বালির চরাচর, সুসং রাজবাড়ি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি), কমলা রানীর দিঘী, রানীখং মিশন, হাজং মাতা রাশিমণির স্মৃতিসৌধ, কমরেড মণি সিংহ স্মৃতি সৌধসহ নানা কিংবদন্তিতে সমৃদ্ধ এই জনপদ।
গাজীপুর থেকে ঘুরতে আসা এক ব্যক্তি বলেন চিনামাটির পাহাড় সাধারণ সৌন্দর্যে ভরা আমরা এখানে এসে পেয়েছি,আমরাও চাই বাংলাদেশের মাঝে একটি পর্যটক কেন্দ্র হিসেবে দুর্গাপুর সাদা মাটির পাহাড় উল্লেখযোগ্য হোক।