1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনার দুর্গাপুরে ৫৯ টি পূজামন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি করা হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নেত্রকোনার দুর্গাপুরে ৫৯ টি পূজামন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি করা হয়েছে

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর সংবাদাতা নেত্রকোনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর সংবাদাতা নেত্রকোনা

নেত্রকোনা দুর্গাপুরে
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় সংশ্লিষ্ট নেতাকর্মীরা সর্বদা মাঠে থেকে সহযোগিতা করবেন বলে জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলার ৫৯টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদ্‌যাপন কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, দুর্গাপূজা চলাকালে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও প্রস্তুত থাকবে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা মাঠপর্যায়ে সর্বদা সক্রিয় থেকে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবু চান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিচাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গনি, পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি শুভেন্দু সরকার পিন্টু , পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল এবং সাংবাদিক বৃন্দ।

এ ছাড়া উপজেলার ৫৯টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পূজামণ্ডপগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park