1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোণার দুর্গাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ।

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর নেত্রকোনা জেলা প্রতিনিধি

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা/পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দুর্গাপুরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন ধানের বীজ, বৃক্ষরোপণের চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ এবং গ্রীষ্মকালীন মরিচ চাষের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ শাদাত, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাচুল তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিনা পারভিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং চলতি মৌসুমে অধিক ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ কার্যক্রমকে সফল করতে সকলকে আহবান জানানো হয়। একই সঙ্গে উন্নতমানের বীজ ব্যবহারের ফলে ফলন বৃদ্ধি পাবে এবং তারা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park