নেই যদি সুখ
ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো
টাকা পয়সার পাহাড় আছে
নেই যদি ভাই সুখ
কবর ঘরের চিন্তা করে
ঠান্ডা করো বুক
ঠান্ডা করো বুক।
বাড়ি গাড়ি দালান ঘরে
যদি না হয় ঘুম
নত হয়ে প্রভুর কাছে
রাখো সিজদাহ্ চুম।
প্রায়শ্চিত্তে সুখ
ঠান্ডা করো বুক
ঠান্ডা করো বুক।
ক্ষমতার ঐ দম্ভ
এখনও কি হয়?
দম্ভ গর্ব অহংকারে
তোমার হবে ক্ষয়।
ত্যাগে আসে সুখ
ঠান্ডা করো বুক
ঠান্ডা করো বুক।
ভুল শুধরাইলে ক্ষমা পাবে
দেরি কেন রে
প্রভু হলো পরম দয়াল
সিজদায় লুটো রে।
চেষ্টাতে যায় দুখ
ঠান্ডা করো বুক
ঠান্ডা করো বুক।