২৬শে এপ্রিল শনিবার ২০২৫ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার
নীলডুমুর ১৭ বিজিবির বিশেস অভিযানে আলম সাধু ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় গলদার রেনু
আটক হয়েছে। খুরমি বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে আলম সাধু ভর্তি ভারত থেকে অবৈধভাবে আসা চিংড়ির রেনু জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ২৬ এপ্রিল ভোরে কালিগঞ্জ উপজেলার খরমি এলাকা থেকে বিজিবি সদস্যরা আলম সাধু ভক্তি ৫ বস্তা ২০ বল জব্দ করে। তবে এ ঘটনায় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে সক্ষম হয়নি।
জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮ লক্ষ ৫০হাজার টাকা বলে জানায় বিজিবি। খরমি বিওপির সিজার কমান্ডার নায়েক সুবেদার শাহ্ আলম জানান, একটি চোরাচালানী চক্র ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমান মালামাল নিয়ে দেবহাটার কুলিয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার খরমি মোড় সংলগ্ন এলাকার সামনে বিজিবি ১৭ ব্যাটেলিয়নের একটি চৌকস দল অভিযান চালায়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আলম সাধুর চালকসহ চোরাচালানীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা আলম সাধু জব্দ করে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে নিয়ে যান। জব্দকৃত আলম সাধুসহ উক্ত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা বলে বিজিবি জানায।
নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়নের সিও মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের পর আলম সাধু ভর্তি করে কুলিয়া মৎস্য সেটে নিয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল বসন্তপুর কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।।